Home / আন্তর্জাতিক / বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত : ১৮৪ মধ্যে ১৪৪ ভোট লাভ
nurul+islam+nahid+mbd

বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত : ১৮৪ মধ্যে ১৪৪ ভোট লাভ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১১ নভেম্বর ২০১৭ । ২৭ কার্তিক ১৪২৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সফল কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশ তৃতীয়বারের মতো সদস্য রাষ্ট্রসমূহের ভোটে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।

ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলন শেষে তিনি আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জে কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন। খবর বাসস-এর।

unesco+mbdশিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে কাজ করবে। নির্বাচনে বাংলাদেশ সদস্য রাষ্ট্রসমূহের ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট লাভ করে।

নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নের্তৃত্ব এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ও কাজের চ্যালেঞ্জ আরো বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। এ সুনাম ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে আরো নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বিমানবন্দরে পৌছলে তাঁকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস ও মো. মহিউদ্দিন খান, কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও অশোক কুমার বিশ্বাসসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ।

শিক্ষামন্ত্রী বলেন, ইউনেস্কো’র এবারের সম্মেলন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এ সম্মেলনে বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো’র মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভূক্ত হয়েছে। বাংলাদেশ সংস্থাটির পরবর্তী সম্মেলনের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সম্মেলনে যোগ দিতে তিনি গত ২৯ অক্টোবর প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.