Home / সাহিত্য / কবিতা / বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১২ গুণী
ba+logo+mbd

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১২ গুণী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৭ জানুয়ারি ২০১৮ । ১৪ মাঘ ১৪২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়েছে। ১০ বিভাগে ১২ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক এ পুরস্কার অর্জন করেছেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, কথাসাহিত্যে মামুন হোসাইন, প্রবন্ধে অধ্যাপক মাহবুবুল হক, গবেষণায় রফিকুল্লাহ খান, অনুবাদ সাহিত্যে আমিনুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কামরুল ইসলাম ভূঁইয়া ও সুরমা জাহিদ, ভ্রমণ কাহিনীতে শাকুর মজিদ, বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মোশতাক আহমেদ, নাটকে মলয় ভৌমিক এবং শিশুসাহিত্যে ঝর্নাদাশ পুরকায়স্থ।

ba+12+gunee+awarded+mbd

আজ শনিবার বিকেলে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে একাডেমির পরিচালক শাহিদা খাতুন, একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সাহিত্য পুরস্কার তুলে দেবেন। বিজয়ী প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.