মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ জানুয়ারি ২০১৮ । ০৬ মাঘ ১৪২৪
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ শুক্রবার গুলশানে এসএ টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। খবর বাসস-এর।
এসএ টিভির ম্যানেজিং ডাইরেক্টর সালাহউদ্দিন আহমেদ, পরিচালক নূরে আলম রুবেল এবং চিফ অপারেশন অফিসার সৈয়দ সালাউদ্দিন জাকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এসএ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্পিকার এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীদের শুভেচ্ছা জানান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম