Home / ফটো গ্যালারি / ‘বম্বশেল’ দিশা পাটানি!
disha+patani+mbd

‘বম্বশেল’ দিশা পাটানি!

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৯ নভেম্বর ২০১৮ । ২৫ কার্তিক ১৪২৫

‘ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা সবার আছে’

বলিউডের সেক্সিয়েস্ট অভিনেত্রী দিশা পাটানি সিনেমা জগতে তো বটেই- ফ্যাশন জগতেও বেশ জনপ্রিয়। বিভিন্ন সাহসী পোশাক এবং তার বোল্ড লুক প্রায়ই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। চোখ ধাঁধানো তার একের পর এক ছবি রীতিমতো উষ্ণতার লু হাওয়া বইয়ে দিয়েছে নেট দুনিয়ায়।

disha+patani+mbd-3

সম্প্রতি দীপাবলিতে একটি ছবি আপলোড করে ‘বম্বশেল’ খেতাব জিতে নিয়েছেন তিনি। নেটিজেনরা এই নামেই নতুন করে চিনতে শুরু করেছে দিশাকে। অন্তর্বাসের সঙ্গে লেহেঙ্গা টিউন ইন করেছেন নায়িকা। হাতে প্রদীপ নিয়ে বসে তিনি। সেই ছবি ঘুরে ফিরছে সোশ্যাল মিডিয়ায়। বেইজ রঙের একটি লেহেঙ্গা এবং অন্তর্বাসটির সঙ্গে হালকা গয়নাও পরেছেন। কিন্তু ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে দিশা যেই না তার ছবিটি পোস্ট করেছেন, তাতে তার পোশাক নিয়ে আপত্তি তুলেছেন অনেক নেটিজেন। দীপাবলিতে এই পোশাক পরে তিনি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অপমান করেছেন বলে তোপ দাগেন অনেকে।

disha+patani+mbd-5

তবে দিশা নিজের প্রোফাইলের কমেন্ট সেকশন নিষ্ক্রিয় করে রাখলেও, তার পোস্টটি অন্য একটি অ্যাকাউন্টে শেয়ার করা হলে সেখানেই সমালোচনার ঝড় ওঠে। অনেকে আবার তার পাশে দাঁড়িয়ে বলেছেন, ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা সবার আছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.