Home / আন্তর্জাতিক / বব ডিলানের গিটার নিলামে
bob+dilan+gitar+mbd-2

বব ডিলানের গিটার নিলামে

মাস্টারি বিডি ।
আন্তর্জাতিক । ২০ মে ২০১৮ । ৬ জ্যৈষ্ঠ ১৪২৪

নোবেল জয়ী কবি ও গায়ক বব ডিলানের ব্যবহৃত একটি গিটারের নিলামে মূল্য উঠেছে অর্ধ মিলিয়ন ডলার। বব ডিলানের গিটারটি ফোক সঙ্গীত থেকে রক সঙ্গীতে শৈল্পিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

bob+dilan+gitar+mbd-6ফেন্ডার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কর্পোরেশনের তৈরি ফেন্ডার টেলিকাস্টার গিটারটির মালিক ছিলেন ডিলানের গিটারিস্ট কানাডিয়ান সঙ্গীত শিল্পী ও গীতিকার রোববিই বরার্টসন।

১৯৬৫ সাল থেকে ডিলান, এরিক ক্লাপটন এবং জর্জ হ্যারিসন গিটারটি ব্যবহার করেছেন।
জুলিয়েন্স অকশান হাউজ শনিবার এ তথ্য জানায়।

নিলাম কর্তৃপক্ষ আশা করেছিল গিটারটির মূল্য ৪ থেকে ৬ লাখ ডলারের মধ্যে হবে। অকশনে এটির দর উঠেছে ৪ লাখ ৯৫ হাজার ডলার।

এর আগে গত বছর ১১ নভেম্বর নিলামে উঠার পর ৩ লাখ ৯৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয় বব ডিলানের খুব বিখ্যাত আরেকটি গিটার।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ারে বাঙালি শরণার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়।

bob+dilan+gitar+mbd

ওই কনসার্টে মার্কিন সংগীতশিল্পী বব ডিলান যে গিটার বাজিয়ে গান গেয়েছিলেন ১৯৬৩ সালের মার্টিন ডি-২৮ অ্যাকুস্টিক সেই গিটারটি গত ১১ নভেম্বর শনিবার নিলামে উঠার পর ৩ লাখ ৯৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।

bob+dilan+gitar+mbd-5

১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত এই গিটার বাজিয়ে ‘আ হার্ড রেইনস আ গনা ফল’, ‘ইট টেকস আ লট টু লাফ’, ‘ইট টেকস আ ট্রেইন টু ক্রাই’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘মিস্টার টাম্বোরিন ম্যান’ এবং ‘জাস্ট লাইক আ উইম্যান’ গান গেয়েছিলেন বব ডিলান।

তখন বব ডিলানের গিটারটির নিলামের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস কর্তৃপক্ষ। অজ্ঞাতপরিচয়ের এক ক্রেতা গিটারটি কিনে নিয়েছেন।

ম্যাডিসন স্কয়ারে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর আয়োজনে ছিলেন বিটলস ব্যান্ডের শিল্পী জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল এবং ব্যান্ড ব্যাডফিঙ্গার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.