Home / প্রচ্ছদ / ফ্রান্সে রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী
francprogmmbd

ফ্রান্সে রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী

মাস্টারি বিডি ডটকম
প্রবাস । ২৫ অক্টোবর ২০১৬ । ১০ কার্তিক ১৪২৩

বাংলা সাহিত্যের তিন মহান কবি- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মার্কসবাদী কবি সুকান্ত ভট্টাচার্য-এর স্মরণে ফ্রান্সের অভারবিলিয়া ম্যারি’র হলঘরে রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত জয়ন্তী-২০১৬ অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী – ফ্রান্স সংসদ। ফ্রান্সে প্রতি বছরের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবারো উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয় এ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার অনুষ্ঠিত জাকজমকপূর্ন এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত সকল পেশার মানুষের অংশগ্রহণ ছিলো স্মরণযোগ্য। এক কথায় হলঘর ছিল কানায় কানায় পূর্ণ। ওই তিন মনীষীর বাংলাসাহিত্য অঙ্গনে অপরিসীম ভূমিকার কথা স্মরণ করে বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, কলাকুশলী ও উপদেষ্টামণ্ডলী।

francerobindranazrulsukantoprogmmbd

ফ্রান্স উদীচী’র নিয়মিত শিল্পীদের পরিবেশনায় নৃত্য-গীত-আবৃত্তি-নাটক সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা ছিল মনমুগ্ধকর।

উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডল ও সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ফ্রান্স বাংলাদেশ দূতাবাস হেড অব কাউন্সিলার হজরত আলী খান, ফ্রান্স প্রবাসী রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ, সংগঠনের কলাকুশলী, উপদেষ্টামণ্ডলীসহ ফ্রান্স উদীচী’র সদস্যবৃন্দ ও সমর্থকগণ।

এছাড়াও, বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি আনন্দঘন এই অনুষ্ঠান উপভোগ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.