Home / জাতীয় / ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নেপ ডিজি ফজলুর রহমান মারা গেছেন
fazlul+mr+NAP-DG+mbd

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নেপ ডিজি ফজলুর রহমান মারা গেছেন

মাস্টারি বিডি ডটকম
চট্টগ্রাম । ১৩ মে ২০১৭ । ৩০ বৈশাখ ১৪২৪

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন শিক্ষা কর্মকর্তা।

আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান (৫৫) ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (নেপ) মহাপরিচালক ছিলেন।

এছাড়া, এই দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা বিভাগের আরও দুই কর্মকর্তা, এক কর্মচারী এবং তাদের গাড়ির চালকও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- চট্টগ্রাম পিটিআইর (প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউট) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর পিয়ন সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।

তারা একটি মাইক্রোবাসে খাগড়াছড়ি যাচ্ছিলেন। সকাল ৭ টার দিকে ফটিকছড়ির বারৈরহাট এলাকার আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে লোহাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক গৌরীলাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাসপাতালে আনা হলে ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

যুগ্ম সচিব ফজলুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৯ জানুয়ারি তিনি নেপের মহাপরিচালক পদে যোগ দেন। তার বাড়ি ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকায়।

আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন বলে নায়েক গৌরীলাল জানিয়েছেন।

ফটিকছড়ি থানার এসআই ইরফান উদ্দিন রাজীব সংবাদমাধ্যমকে বলেন, সরকারি কাজে খাগড়াছড়িতে যাচ্ছিলেন নেপ মহাপরিচালক ও তার সফরসঙ্গীরা। বিপরীতমুখী ট্রাকটি মাইক্রোবাসটিকে চাপা দেয়।

আহত ৫ জনকে উদ্ধারের পর প্রথমে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাদের চমেকে পাঠানো হয়।

ট্রাকটি পুলিশ আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে গেছে।

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.