Home / ফটো গ্যালারি / প্রেমিকাকেই বিয়ে করতে যাচ্ছেন আরবাজ!
arbaj+khan+bride+mbd-8

প্রেমিকাকেই বিয়ে করতে যাচ্ছেন আরবাজ!

malaika+arora+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৬ সেপ্টেম্বর ২০১৮ । ১১ আশ্বিন ১৪২৫

প্রায় দু’বছর আগে বিচ্ছেদ হয়েছে তাদের। এর মধ্যে আর নতুন করে বিয়ের পিঁড়িতে বসা হয়নি। প্রসঙ্গ বলিউডের আইটেম গার্ল খ্যাত মালাইকা অরোরা ও আরবাজ খান।

arbaj+khan+bride+mbd-3

পরকীয়ার জেরে তাদের বিচ্ছেদ হয়েছিল বলে তখন বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আর এই বিচ্ছেদের গল্প যখন বলি পাড়ার সবার মুখে মুখে তখনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে আরবাজ ও জার্জিয়া।

arbaj+khan+bride+mbd-2

আগামী বছরই নাকি জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে মালা বদল করে ফেলবেন আরবাজ খান। তবে কোনও ধুমধাম করে নয়, আইনিভাবেই দু’জনে বিয়ে করবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ, কোর্ট ম্যারেজ সারবেন এই প্রেমিক যুগল। আরবাজ এবং জর্জিয়ার এ সিদ্ধান্তে কোনও আপত্তি নেই খান পরিবারের। জর্জিয়ার পরিবারও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

arbaj+khan+bride+mbd-9

সম্প্রতি অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ উৎসবের মুখোমুখি হয়েছিলেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা এবং জর্জিয়া। সামনা সামনি দেখা হওয়ার পরও কেউ কারও সঙ্গে কথা বলেননি। তবে জর্জিয়ার বাবার সঙ্গে মালাইকার টুকটাক কথা হয়েছিলো বলে জানা যায়। তবে গণেশ উৎসব যাতে মুম্বাইতে থেকে সেলিব্রেট করেন, তার জন্য জর্জিয়া এবং তার বাবাকে আমন্ত্রণ করেন আরবাজ খান।

malaika+arora+mbd-5

এদিকে জর্জিয়া খুব শিগগির বলিউডে অভিনয় করবেন। বেশ কয়েকটি প্রযোজক সংস্থা এ বিষয়ে জর্জিয়ার সঙ্গে কথাও বলেছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি আরবাজও জর্জিয়ার বলিউডে অভিষেক নিয়ে বেশ উচ্ছ্বসিত। এদিকে আরবাজ-জার্জিয়াকে নিয়ে বেশ জোরে সোরে গুঞ্জন চলছে বলি’টাউনে।

arbaj+khan+bride+mbd-4

তবে মালাইকার সঙ্গে সম্পর্কের ভাটা পড়লেও পরিবারের সঙ্গে আগের মতই সবকিছু ঠিকঠাক আছে। ছেলে আরহান, জার্জিয়া এবং প্রিয় বন্ধু ও শালিকা অমৃতাকে নিয়ে আরবাজ ডিনার ডেটে বেরিয়েছেন। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, অমৃতা অরোরার সঙ্গে যে আরবাজের বন্ধুত্ব এখনও অটুট, তা ওই ছবি থেকেই স্পষ্ট হয়ে যায়।

arbaj+khan+bride+mbd-5
সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.