Home / জাতীয় / প্রধানমন্ত্রীর কাছে তথ্য কমিশনের রিপোর্ট পেশ
pm+info+comission+mbd

প্রধানমন্ত্রীর কাছে তথ্য কমিশনের রিপোর্ট পেশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ জুলাই ২০১৭ । ২৯ আষাঢ় ১৪২৪

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে তথ্য কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ‘অবাধ তথ্য প্রবাহ আইন-২০০৯’ বাস্তবায়নে কমিশনের কাজের প্রশংসা করে তথ্য কমিশনকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে।’

ড. গোলাম রহমান বলেন, কমিশন এ বছর ১৮১৭টি অভিযোগের মধ্যে ১৭৮৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে।

একইসঙ্গে এই সময়ে কমিশনের জন্য নতুন ভবন নির্মাণের নকশাও অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 111

ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ । মাসস জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published.