Home / জাতীয় / প্রধানমন্ত্রীকে সৌদি আরবে লাল গালিচা সংবর্ধনা প্রদান
pm+red+carpet+reception+mbd-2

প্রধানমন্ত্রীকে সৌদি আরবে লাল গালিচা সংবর্ধনা প্রদান

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
জাতীয় ডেস্ক | ঢাকা | ০১ জুন ২০১৯ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে শুক্রবার সৌদি আরব পৌঁছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) স্থানীয় সময় বিকেল ৫ টা ২৫ মিনিটে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সংবাদ বাসস-এর।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বিমান বন্দরে পৌঁছলে সৌদি সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

pm+red+carpet+reception+mbd

বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যান।
তিনি সন্ধ্যায় মক্কার সাফা প্রাসাদে ওআইসি’র শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি জাপান সফর শেষে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে টোকিও হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
সৌদি আরব ওআইসি’র এই শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। পবিত্র মক্কা নগরীতে ৩১ মে ও ১ জুন ওআইসি’র ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
শেখ হাসিনা আজ ১ জুন মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।
২ জুন সকালে প্রধানমন্ত্রী নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠের উদ্দেশে জেদ্দা থেকে বিমান যোগে মদিনা রওয়ানা হবেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে মদিনা থেকে জেদ্দা যাবেন।
৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১ টা ১০ মিনিটে জেদ্দা ত্যাগ করবেন।
তিনি, ওইদিন বেলা ১ টায় (ফিনল্যান্ড সময়) হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রী ২৮ থেকে ৩১ মে জাপান অবস্থানকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের (চার প্রকল্পের জন্য) একটি সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন।
তিনি প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফরের উদ্দেশে ২৮মে ঢাকা ত্যাগ করেন। তাঁর প্রথম গন্তব্য ছিলো জাপান। পরের গন্তব্য সৌদি আরব ও ফিনল্যান্ড।
১২ দিনের সফর শেষে আগামী ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.