Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী লন্ডন গেলেন
pm+london+mbd-2

প্রধানমন্ত্রী লন্ডন গেলেন

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ঢাকা । ০১ মে ২০১৯ । ১৮ বৈশাখ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে আজ বুধবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সংবাদ বাসস-এর।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
যুক্তরাজ্যে এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 6 26 777

তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.