Home / জাতীয় / প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
PM+in+homeland+mbd-2

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে দেশে ফিরেছেন 

মাস্টারি বিডি । শিমুল আহসান

জাতীয় । ঢাকা । ১১ মে ২০১৯ । ২৮ বৈশাখ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দেশে ফিরেছেন। যুক্তরাজ্যে দশ দিনের সরকারি সফর শেষ করে লন্ডন থেকে শনিবার তিনি দেশে ফিরলেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

PM+in+homeland+mbd

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী সরকারি সফরে গত ১ মে লন্ডন যান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.