Home / সংগঠন / প্রগতি লেখক সংঘের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
bpls+mbd

প্রগতি লেখক সংঘের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ এপ্রিল ২০১৭ । ১৫ বৈশাখ ১৪২৪

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

দু’পর্বের এই আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক কবি সাখাওয়াত টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু।

সকালে প্রথম পর্বে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক শামসুজ্জামান হীরা, সিদ্দিক আহমদে ও শিল্পী অধ্যাপক মতলুব আলী।

এছাড়া এ পর্বে সংগঠনের বিভিন্ন বিষয়ে জেলা থেকে আগত কবি আনোয়ার কামাল, শিক্ষক মাহফুজে রহমান, কবি শিরিণ আক্তার, কবি শহীদুল হক সুমন, তুষার শুভ্র বসাক, প্রদীপ ঘোষ আলোচনা করেন।

বিকাল ৪ টায় ২য় পর্বে অনুষ্ঠিত হয় ‘বাংলা সাহিত্যে প্রগতির ধারা’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূল আলোচক ছিলেন রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রনো।

হায়দার আকবার খান রনো বলেন, প্রগতি ও প্রতিক্রিয়ার ধারা বহু আগে থেকেই সমাজে প্রচলিত ছিলো। এখনও আছে, আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে ইতিহাসের দায় মেটাতেই প্রগতি জয়ী হয়েছে, ভবিষ্যতেও হবে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

sukanto+vatcharia+poet+mbd-3

দ্রোহের কবি সুকান্ত

মাস্টারি বিডি | শিমুল আহসান সাহিত্য | ঢাকা | ১৪ আগস্ট ২০১৯ | ৩০ শ্রাবণ …

Leave a Reply

Your email address will not be published.