Home / ফটো গ্যালারি / ‘পাথরের চোখ নিয়ে বাঁচি’
short+film+mbd-2

‘পাথরের চোখ নিয়ে বাঁচি’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৫ মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। এখানেই বেড়ে উঠা রাশেদ আল মামুন। ছোট থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ তাকে পৌঁছে দিয়েছে অভিনয় জগতে। এ জগতে অল্প সময়ে তিনি সুনামও কুড়িয়েছেন বেশ।

short+film+mbd

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাথরের চোখ নিয়ে বাঁচি’ উপহার দিচ্ছেন অভিনেতা রাশেদ।

রাশেদ জানান, বাংলার কোনো এক সবুজ শ্যামল গ্রামীণ পটভূমিতে বহু বছর আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়েছে রোমান্টিক এই গল্পটি।

short+film+mbd-4

গল্পের মূল চরিত্র হাদি ও সারথি। এখানে রয়েছে মুসলিম ছেলে ও হিন্দু মেয়ের গল্প। রোমান্টিক গল্পটি শেষে গিয়ে মোড় নেয় বেদনায়।

short+film+mbd-3

সোহেল আরিয়ানের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের অভিনয়ে করেছেন, সুস্মিতা সিনহা, রাশেদ আল মামুন, কাজী উজ্জল, তমাল মাহবুব, আফসা পারভীন, সৃজন সোহাগ। ফিল্মটির আর্ট ডিরেক্টর নাজির আহাম্মেদ। প্রযোজনায় চিত্রকল্প।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.