Home / পর্যটন / পাখির কলকাকলিতে মুখরিত ভোলার নিসর্গ
bhola+goust+bird+mbd

পাখির কলকাকলিতে মুখরিত ভোলার নিসর্গ

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ০৬ ফেব্রুয়ারি ২০১৯ । ২৪ মাঘ ১৪২৫

ভোলা জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। সাইবেরিয়াসহ দূর দূরান্ত থেকে আসা এসব অতিথি পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য মুগ্ধ করে এখানে আগত দর্শনার্থীদের। বঙ্গোপসাগরের কোলঘেঁষা ঢালচর মনপুরা, কলাতলীর চর, চর কুকরি মুকরি, চর শাহজালাল, চর শাজাহান, চর পিয়াল, আইলউদ্দিন চর, চরনিজাম, চর পাতিলা, ডেগরারচরসহ মেঘনা-তেঁতুলিয়ার উপকূলবর্তী মাঝের চর, মদনপুরাসহ বিভিন্ন চরে পাখিদের আনা-গোনা মন কাড়ে।

bhola+goust+bird+mbd-4

সরেজমিনে দেখা যায়, চারদিকে সাগর-নদী, চর আর সবুজ বনের সমাহার। দু’পাশে পাখিদের কিচির-মিচির আওয়াজ আর কলকাকলি শোনা যায়। এমন দৃশ্যের দেখা মেলে সকাল-বিকেল। একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ডানামেলে পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্য মন ভোলায়। বিশেষ করে ডুবোচরগুলোতে তাকালেই দেখা যায় দল সারি সারি পাখির মেলা।
সাধারণত এসব চরে জুলফি পানচিল, গাঙ্গচিল, সোনাজিরিয়া, উত্তরীয় লেঞ্জাহাঁস, কালোলেজ জৌরালি, ইউরেশিও গুলিন্দা, ধূসর মাথা টিটি, সিথি হাঁস, খুন্তে হাস, খয়রা চখাচোখি, ছোট পানকৌরী, ছোট বগা, বড় বগা, পিয়ঙ হাঁস, ধূসর বগা, পাতি হাঁস, কালো মাথা গাঙচিল, ছোট ধলাজিরিয়া, ছোট নর্থ জিরিয়া, গো বগা, মেটে রাজ হাঁস, পাতি বাটান, চেগা, পাতি চেগাসহ বিভিন্ন পাখি দেখা যায়।

bhola+goust+bird+mbd-2

চর কুকরী-মুকরীর চর-পাতিলায় দেশি-বিদেশি পাখি দেখার জন্য বন বিভাগ কতৃক নির্মিত হয়েছে পাখি পর্যবেক্ষণ কেন্দ্র। এখান থেকেই এ চরের অতিথি পাখি সহজেই দেখা যায়। এছাড়া পর্যটকদের জন্য বেশ কিছু, ছাতা, বেঞ্চ ও একটি ব্যারাকও নির্মাণ করা হয়েছে। শীতের এ সময়টাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখি দেখার জন্য এখানে ছুটে আসেন পর্যটকরা।

bhola+goust+bird+mbd-3

প্রতি শীত মৌসুমেই এখানে পাখি দেখার জন্য পর্যটকরা ভিড় করেন।
বিগত বছরের মত এ বছরও ভোলাতে অতিথি পাখিদের আগমন ঘটেছে, এখানকার চরগুলো অতিথি পাখিদের জন্য বিখ্যাত। পাখিদের কেউ যাতে শিকার করতে না পারে সে জন্য বন বিভাগের প্রতিটি রেঞ্জ থেকে টহল জোরদার করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.