Home / জাতীয় / ‘পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মোটর সাইকেল যাত্রী পরিবহন প্রকল্প’
rangaministermbd

‘পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মোটর সাইকেল যাত্রী পরিবহন প্রকল্প’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ ডিসেম্বর ২০১৬ । ০১ পৌষ ১৪২৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমবায় অধিদপ্তরের সমবায় সমিতিসমূহের মাধ্যমে মোটর সাইকেলে যাত্রী পরিবহন প্রকল্প গ্রহণ করবে।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানী ও রাজধানীর বাইরে ১০টি করে সমিতিকে পাইলট প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রকল্প প্রস্তাব দেয়ার নির্দেশনা দেয়া হয়।
রাঙ্গা আরো বলেন, এতে বহির্বিশ্বের মত দেশেও সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও স্বল্প ব্যয়ী হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

মো. মসিউর রহমান রাঙ্গা বুধবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং তার অধীন বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। খবর বাসস-এর।

এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গা একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত বিশেষায়িত প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প কাজে কারো কোন গাফিলতি বা শৈথিল্যতা বরদাশত করা হবে না।

তিনি পল্লী জনপদ প্রকল্পের অধীন সকল প্রকল্পের কাজ আগামী একমাসের মধ্যে দৃশ্যমান করার জন্য নির্দেশনা দেন। অন্যথায় প্রকল্প কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি প্রকল্পের কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, শূন্য পদ পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.