মাস্টারি বিডি | শিমুল আহসান
ধর্ম | ঢাকা | ১০ আগস্ট ২০১৯ | ২৬ শ্রাবণ ১৪২৬
সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলিম মক্কায় সমবেত হয়ে শুক্রবার তাদের বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। সেখানে ঘাম ঝরানো প্রচন্ড গরমের মধ্যে তারা হজের কার্যক্রম শুরু করেন। খবর এএফপি’র।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচদিন সময় লাগে।

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র কাবা ঘরের অবস্থান। চার কোণা বিশিষ্ট এই ঘরটিই ইসলামের মূল লক্ষ্যস্থল। ঘরটি স্বর্ণখচিত কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।
সারা বিশ্বের মুসলমানরা কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। ঘরটি গ্র্যান্ড মসজিদের ভিতরে অবস্থিত। হজযাত্রীদের ঘরটির চতুর্দিক দিয়ে সাতবার ঘুরতে হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম