Home / উদ্যোগ / পদ্মা সেতুর স্বপ্নের ধ্বনি
padma+setu+5th+span+mbd-3

পদ্মা সেতুর স্বপ্নের ধ্বনি

মাস্টারি বিডি ।
শরীয়তপুর । ২৯ জুন ২০১৮ । ১৫ আষাঢ় ১৪২৫

পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর ২৯ দিন পরেই বসানো শুরু হয়েছে পঞ্চম স্প্যানটি। ফলে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে স্পপ্নের পদ্মা সেতু।

আজ শুক্রবার সকাল ৮ টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবায় সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর সুপার স্ট্রাকচারের পঞ্চম স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরই মাধ্যমে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর ৭৫০ মিটার।

padma+bridge+2nd+span+mbd.-5

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ৪২নং পিলারটি পদ্মার তীরে হওয়ায় স্প্যানটি বসাতে আগের চারটি স্প্যানের তুলনায় একটু বেশি সময় লাগতে পারে। তবে আজকের মধ্যেই বাসানোর পরিকল্পনা রয়েছে। এরূপ আরও ৩৯টি স্প্যান সংযুক্ত করেই তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু।

১৫০মিটার লম্বা ও ১৩মিটার প্রস্থের প্রতিটি স্প্যানের ওজন ৩ হাজার ২‘শ টন। ৩ হাজার ৭‘শ টন ওজনের বিশ্বের বৃহত্তম ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানগুলো বসানো হচ্ছে।

প্রসঙ্গত, পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

গুম-খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ । মাসস গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ …

Leave a Reply

Your email address will not be published.