Home / জাতীয় / নীলফামারীতে খাদ্য বিভাগের বোরো চাল ক্রয় শুরু
nilfamari+boro+krkrmbd

নীলফামারীতে খাদ্য বিভাগের বোরো চাল ক্রয় শুরু

মাস্টারি বিডি ডটকম
নীলফামারী । ০৮ জুন ২০১৭ । ২৫ জৈষ্ঠ্য ১৪২৪

নীলফামারী জেলায় শুরু হয়েছে বোরো মৌসুমে খাদ্য বিভাগের চাল ক্রয় অভিযান।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা সদরের স্টেশন সড়কে খাদ্যগুদাম চত্বরে ওই ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও সদর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মহসির আলী সরকার।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, জেলায় এবার ১৫ হাজার মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলার ছয় উপজেলার সাত খাদ্যগুদামের মধ্যে ইতিমধ্যে চারটিতে ছয় হাজার ৩৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। জেলার মোট ৫৭৩ মিল মালিকের মধ্যে চাল সরবরাহের জন্য এপর্যন্ত ১৫৬জন চুক্তিবদ্ধ হয়েছেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.