
মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ১৫ আগস্ট ২০১৯ | ৩১ শ্রাবণ ১৪২৬
তিসি Linaceae গোত্রের একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। অতসী বা তিসির
বৈজ্ঞানিক নাম হচ্ছে 𝑳𝒊𝒏𝒖𝒎 𝒖𝒔𝒊𝒕𝒂𝒕𝒊𝒔𝒔𝒊𝒎𝒖𝒎.। এই গাছ লম্বায় ৮০-১২০ সেন্টিমিটার উঁচু হয়ে থাকে। গাছগুলি উপরের দিকে সরলভাবে বৃদ্ধি পায়।

তিসি ফুল অত্যন্ত সুন্দর। নীল নীল ফুল মনে দোলা দিযে যায়। এ ফুলের দলসংখ্যা ৫টি। এগুলি বৃত্তাকারে সংযুক্ত অবস্থায় সজ্জিত থাকে। এসব প্রজাতির ফুলগুলি প্রকৃষ্ট নীল বা নীলচে-লাল বর্ণের হয়ে থাকে।

এটি ভারতবর্ষ থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে প্রাপ্ত বীরুৎ জাতীয় উদ্ভিদ। ধারণা করা হয়, প্রাচীনকালে মিশরে এই গাছের চাষ হতো।

হিন্দু পৌরাণিক কাহিনী মতে- দুর্গাপূজায় এই ফুলের ব্যবহার করা হয়।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম