Home / এই দিন / নীরবে চলে গেলেন ওস্তাদ ইয়াসিন খান’র সহধর্মিনী শামীমা খান
bindiya+khan+mbd-3

নীরবে চলে গেলেন ওস্তাদ ইয়াসিন খান’র সহধর্মিনী শামীমা খান

bindiya+khan+mbd

মাস্টারি বিডি । শিমুল আহসান
সংস্কৃতি প্রতিবেদন । ২৬ অক্টোবর ২০১৮ । ১১ কার্তিক ১৪২৫

ওস্তাদ ইয়াসিন খান-এর সহধর্মিনী এবং কণ্ঠশিল্পী বিন্দিয়া খান-এর মা শামীমা খান বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে মৃত্যুবরণ করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কাফরুলের বাসা থেকে বারডেম হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। পরে বারডেম হাসপাতালের চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন। ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন। শামীমা খান কিডনী, ডায়াবেটিসসহ নানা জটিল অসুখে ভুগছিলেন।

shamima+khan+mbd-2

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর একমাত্র কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দিয়া খান।

আজ শুক্রবার বাদ জুম্মা রাজধানীর আগারগাঁও তালতলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে মরহুমার শ্বশুর উপমহাদেশের প্রখ্যাত সূফি সাধক সঙ্গীতজ্ঞ ওস্তাদ গুল মোহাম্মদ ও স্বামী ওস্তাদ ইয়াসিন খান-এর কবরে দাফন করা হয়।

shamima+khan+mbd-3

ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলায় সা রে গা মা পা (বিশ্বসেরা) খ্যাত শিল্পী বিন্দিয়া খান সবার কাছে তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।

shamima+khan+mbd-6

প্রসঙ্গত, প্রয়াত শামীমা খানও সঙ্গীতচর্চা করতেন। একজন সৌখিন শিল্পী হিসেবে তাঁর সুনাম রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 26 1

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার | মাসস জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে …

Leave a Reply

Your email address will not be published.