Home / ফটো গ্যালারি / নায়িকা আঁচল যা চান…
achol+acvtress+mbd-8

নায়িকা আঁচল যা চান…

achol+acvtress+mbd-4

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৩ নভেম্বর ২০১৮ । ১৯ কার্তিক ১৪২৫

ঢালিউড’র জনপ্রিয় নায়িকা আঁচল এ পর্যন্ত শাকিব খান, আরিফিন শুভ, ইমন, বাপ্পিসহ বেশকিছু নায়কের বিপরীতে অভিনয় করেছেন। কিন্তু বেশ একটু বিরতির পর গত মাসে নতুন একটি কাজে হাত দিয়েছেন তিনি। চলচ্চিত্রের বাইরে এবারই প্রথম একটি ওয়েব সিরিজে কাজ করছেন এই চিত্রনায়িকা। এই ওয়েব সিরিজে একজন গোয়েন্দা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘ইন্দুবালা’।

achol+acvtress+mbd-3

‘ইন্দুবালা’ পরিচালনা করছেন অনন্য মামুন।

আঁচল বলেন, এবারই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করলাম। এখানে আমার চরিত্রের নাম আইরিন। গল্পে আমি ছাড়াও পপি আপা, তারিক আনাম খান, এবিএম সুমন, জিলানী
প্রমুখ অভিনয় করেছেন।

achol+acvtress+mbd-5

আঁচল বলেন, গোয়েন্দা পুলিশ চরিত্রে অভিনয় করতে বেশ ভালোই লাগলো। গল্পটিও ভিন্ন ধাঁচের। কাহিনীতে একটা পর্যায়ে দেখা যাবে, আমার হাতে গ্রেপ্তার হন পপি আপা। দর্শকরা এটি বেশ পছন্দ করবেন বলে আশা করছি।

‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা আঁচল। এরপর তার অভিনীত ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুণ্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’সহ বেশকিছু ছবি মুক্তি পায় তার।

achol+acvtress+mbd-6

হঠাৎ চলচ্চিত্রে অভিনয় ছেড়ে ওয়েব সিরিজে কেন অভিনয় শুরু করলেন জানতে চাইলে আঁচল বলেন, কাজ করতে গিয়ে দেখলাম, ফিল্ম আর ওয়েব সিরিজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। চলচ্চিত্রের মতো পারিশ্রমিকও পেয়েছি। কাজটিও চলচ্চিত্রের মানুষদের নিয়ে হয়েছে। তাই এটি করে ভালো লেগেছে।

achol+acvtress+mbd-2

ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড। সিনেস্পট অ্যাপে সামনে এটি প্রকাশ হবে। আর মামুন ভাইয়ের পরিচালনায় প্রথম কাজ করলাম।

আঁচলের হাতে ‘দাগ’ নামে একটি ছবি রয়েছে। এ ছবিটি বর্তমানে সেন্সরে জমা আছে। তারেক শিকদারের পরিচালনায় ছবিটিতে আঁচলের নায়ক বাপ্পি চৌধুরী।

achol+acvtress+mbd-7

নতুন কোনো ছবিতে কেন তাকে দেখা যাচ্ছে না জানতে চাইলে আঁচল বলেন, এখন পেশাদার প্রযোজকের অনেক অভাব। জানি না ভাগ্যে কি আছে। সামনে তাই বুঝে শুনে নতুন কিছু ছবিতে কাজ করতে চাই। সংখ্যা বাড়ানোর জন্য ছবি করতে চাই না। চলচ্চিত্রের কাজের বাইরে ওয়েব সিরিজের কাজ নিয়েই বর্তমান ব্যস্ততা আঁচলের। সামনে কি মনের মতো ছবি না পেলে আবারো ওয়েব সিরিজেই কাজ করবেন? জবাবে আঁচল বলেন, ভালো মানের ওয়েব সিরিজে কাজ করতে আপত্তি নেই আমার। যেখানে ‘ইন্দুবালা’র মতো ভালো বাজেট থাকবে। কারণ এ কাজটি করতে গিয়ে খুব মজা পেয়েছি। এমন মানের কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে, আমি চলচ্চিত্রেই কাজ করছি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.