Home / পরিবেশ / দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে
abhawa+mbd-f

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ মে ২০১৭ । ২৩ বৈশাখ ১৪২৪

আজ শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সেই সাথে কুমিল্লা অঞ্চলসহ খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ২০ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

7 7 26 55

বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | মাসস প্রতি বছরের মতো এবারও ইকোনমিস্ট ইন্টেলিজেন্স …

Leave a Reply

Your email address will not be published.