Home / জাতীয় / ‘দক্ষতা-জ্ঞান-প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব’
abul+hasan+mahmud+ali+mbd-3

‘দক্ষতা-জ্ঞান-প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব’

মাস্টারি বিডি ডটকম ।
গাজীপুর । ১৬ নভেম্বর ২০১৭ । ০২ অগ্রহায়ণ ১৪২৪

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব। এ লক্ষ্যেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অবদান রেখে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণে কাজ করছে।

বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি’র অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ৩১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেক মুসলিম জ্ঞানী-বিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। গৌরবময় সেই ইসলামী উম্মাহ আমরা বহন করে চলেছি।

abul+hasan+mahmud+ali+mbd-2

তরুণ শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবর্তনশীল জ্ঞান-বিজ্ঞান অনুশীলন করে গৌরবময় মুসলিম উম্মাহকে আগামীতে আরো এগিয়ে নিতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো এই প্রতিষ্ঠানে মেয়েদের লেখাপড়ার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের থাকার ব্যবস্থার জন্যও সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছেন’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউটি’র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর। ওআইসির মহাসচিব ও আইইউটির আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন-এর বাণী পাঠ করেন আইইউটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক চি কুম ক্লেমেন।

এছাড়া বক্তব্য রাখেন আইইউটির গভর্নিং বডির চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাঈদ আলালাম আলজাহানী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী।

এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছালে আইইউটির উপাচার্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা তাকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী গাউন পরে আনুষ্ঠানিক সমাবর্তন শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানের মূল মঞ্চে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে আইইউটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত ৩১৬ জনকে সনদ প্রদান করা হয়। তাদের মধ্যে সর্বাধিক ডিগ্রিপ্রাপ্তরা হচ্ছেন বাংলাদেশের।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নাইজেরিয়ার শিক্ষার্থী ইব্রাহিম আদামুকে ওআইসি পদক এবং বাংলাদেশের ইরতিজা ইনাম কবির, আবির আহসান, ওমর সাদাব চৌধুরী ও সাব্বির আহমেদ আইইউটি স্বর্ণপদক এবং সনদ দেয়া হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.