Home / জাতীয় / ঢাবি’র ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাবি’র ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২০ অক্টোবর ২০১৬ । ০৫ কার্তিক ১৪২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে।

শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, ইডেন মহিলা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটরডেম কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ, সেগুনবাগিচা হাইস্কুল এবং ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ।

এ বছর ১৭৪৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪২৭ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস অথবা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ^বিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.