Home / উদ্যোগ / ঢাবিতে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
du+prog+mbd-2

ঢাবিতে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৫ ডিসেম্বর ২০১৭ । ০১ পৌষ ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর উদ্যোগে ‘জেনোসাইড এ্যান্ড ম্যাস ভায়োলেন্স’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষাবিদ, আইনজীবী, গবেষক ও মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন। খবর বাসস-এর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সেন্টার ফর দি স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজ-এর প্রাক্তন অধ্যাপক আশিস নন্দী। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তচিন্তার বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মিয়ানমারে সাম্প্রতিক রোহিঙ্গা নির্যাতনসহ সকল গণহত্যা ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এ বিষয়ে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে গবেষকদের সমন্বিত গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে’।

দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হয় আজ শুক্রবারে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 4 26 4444

জবিতে হেলমেট পরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

ঢাকা, বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬ মাসস পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার ভয়ে হেলমেট পরে পরীক্ষায় অংশ নিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published.