মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ৩১ অক্টোবর ২০১৭ । ১৬ কার্তিক ১৪২৪
ঢাকায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল বুধবার (১ নভেম্বর) থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ কনফারেন্স চলবে।
বাংলাদেশ জাতীয় সংসদ এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর যৌথ উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। খবর বাসস-এর।
কনফারেন্সে বিশ্বব্যাপী কমনওয়েলথভুক্ত ৫২টি রাষ্ট্র্রের ১৮০টি কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভার স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
এছাড়া কনফারেন্সে জাতিসংঘ ও সিপিএ’র সহযোগী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৬ শতাধিক বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
প্রধানমন্ত্রী ও সিপিসি’র ভাইস পেট্রন শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কনফারেন্সের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
সম্মেলনের প্রচারণা ও মিডিয়া কাভারেজের উদ্দেশ্যে দু’টি ভেন্যুতে দু’টি মিডিয়া সেন্টার স্থাপন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম