Home / উদ্যোগ / ঢাকাকে বাঁচাতে আইন প্রয়োগে কঠোর হতে হবে : এলজিআরডি মন্ত্রী
mosharraf+hossain+lgrd+minister+mbd-2

ঢাকাকে বাঁচাতে আইন প্রয়োগে কঠোর হতে হবে : এলজিআরডি মন্ত্রী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৪ এপ্রিল ২০১৮ । ১১ বৈশাখ ১৪২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকাকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব একটি শহর হিসেবে টিকিয়ে রাখতে পর্যাপ্ত পরিমাণ উন্মুক্ত স্থান রাখতে হবে।

তিনি বলেন, ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাসমূহকে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে।

খন্দকার মোশাররফ হাসেন সোমবার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২ তম মুলতবি সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। খবর বাসস-এর।

mosharraf+hossain+lgrd+minister+mbd

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এলজিআরডি মন্ত্রী বলেন, ড্যাপের অন্তর্ভুক্ত অনেক স্থানে বিক্ষিপ্তভাবে শিল্প-কারখানা গড়ে উঠেছে। যেগুলো ওই স্থানে বসবাসরত মানুষ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব শিল্প-কারখানার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। মন্ত্রী অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমির প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকায় বসবাস ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষসমূহকে সজাগ থেকে কাজ করতে হবে।

পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভূমি জরিপ অনুসারে যে জমি যেভাবে নির্ধারিত আছে তা রক্ষা করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.