Home / জাতীয় / ডোমারে বীরাঙ্গনাদের সাথে মতবিনিময়
domar+freedom+fighter+mbd

ডোমারে বীরাঙ্গনাদের সাথে মতবিনিময়

মাস্টারি বিডি ডটকম
নীলফামারী । ৩০ এপ্রিল ২০১৭ । ১৭ বৈশাখ ১৪২৪

জেলার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে বীরাঙ্গনাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ বাসস-এর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন্নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার সহিদার রহমান মানিক, থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, প্যানেল মেয়র এনায়েদ হোনের নয়ন, প্রেস ক্লাব সম্পাদক আসাদুজ্জামান চয়ন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান, আওয়ামী লীগ নেতা করিমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 8 2026 1

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ । মাসস আগামীকাল রোববার দেশে এলএনজির একটি কার্গো আসার কথা …

Leave a Reply

Your email address will not be published.