মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩
সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়েছে। তবে লেনদেন কিছুটা কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৮.৪৫ পয়েন্ট বেড়ে ৫৭০৮.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৬৪ পয়েন্ট বেড়ে ২০৪০.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে ১৩০১.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। সংবাদ বাসস-এর।
ডিএসইতে মঙ্গলবার ৩২৮টি কোম্পানির ৬৮ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৬৪৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ২০১৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৪৫৭ টাকা। গত কার্যদিবসে পৌনে ২২০০ কোটি টাকার লেনদেন হয়েছে।
টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো : ইসলামি ব্যাংক, বেক্সিমকো লিঃ, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক ও আরএকে সিরামিকস।
বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : জাহিন টেক্স, ইসলামি ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স, পুবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, দেশ গার্মেন্টস ও রুপালী ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : সিভিওপিআরএল, সোনারগাঁ টেক্সটাইল, টুংহাই নিটিং, সাভার রিফেক্ট্ররিজ, পেনিনসুলা চিটাগং, নর্দান জুট, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, আরএসআরএম স্টীল, ন্যাশনাল টিউব ও শাইন পুকুর।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম