Home / জাতীয় / ডব্লিউএইচওর অটিজম বিষয়ক আঞ্চলিক চ্যাম্পিয়ন সায়মা
Syma+Wazed+3+mbd

ডব্লিউএইচওর অটিজম বিষয়ক আঞ্চলিক চ্যাম্পিয়ন সায়মা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ এপ্রিল ২০১৭ । ১৯ চৈত্র ১৪২৩

অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন’ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আগের দিন শনিবার জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা তাকে এ অভিধা দেওয়া হয়।

এ দায়িত্বের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে অটিজম বিষয়ক জাতীয় নীতি ও কৌশল প্রণয়নে পরামর্শ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।

Syma+Wazed+3+mbd-2

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগের প্রচারণার পাশাপাশি অটিজম রোগ (এএসডি) সংক্রান্ত গবেষণাকে দৃঢ় অবস্থানে বিশেষত এই রোগে আক্রান্ত শিশু, তাদের বাবা-মা ও পরিচর্যাকারীদের বিভিন্ন ভোগান্তি চিহ্নিত করে পরিস্থিতির উন্নতির জন্য কাজ করবেন।

সায়মা ওয়াজেদকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রাল সিং বলেন, “সায়মা ওয়াজেদের আত্মনিয়োগ ও অভূতপূর্ব প্রচেষ্টায় তার দেশ বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে অটিজম ব্যাপক মাত্রায় গুরুত্ব পেয়েছে।একইসঙ্গে তিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) ও অন্যান্য মানসিক ব্যাধির বিষয়ে আঞ্চলিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সহায়তা ও বৈশ্বিক মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন।

“অটিজম বিষয়ে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে এখনও অনেক কিছু করার থাকায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে সদস্য দেশগুলোতে অটিজম সচেতনতায় তার সহায়তা গতি আনবে বলে আশা করা হচ্ছে।”

পুতুল ডাক নামে পরিচিত প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতির পাশাপাশি বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সূচনা ফাউন্ডেশনেরও সভাপতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য তিনি।

দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক গড়ে তোলার অন্যতম কারিগর সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অটিজম বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পুতুলকে ২০১৪ সালের জন্য ‘এক্সিলেন্স এওয়ার্ড’ দিয়েছে।

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.