Home / প্রচ্ছদ / জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ছাত্র সংবর্ধনা
sangbardhanambd

জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ছাত্র সংবর্ধনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২০ অক্টোবর ২০১৬ । ০৫ কার্তিক ১৪২৩

শুক্রবার বিকাল বিকাল ৩ টায় রাজধানীর জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে “নীড কোচিং সেন্টার” আয়োজিত ২০১৬ সালের পিএসসি ও জেএসসি ১৫০ জন ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষাবিজ্ঞানী প্রফেসর ড. হায়াৎ মামুদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, দৈনিক যায়যায়দিন পত্রিকার সহকারী সম্পাদক, কথাসহিত্যিক সালাম সালেহ উদদীন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু, নাসিমা আহমেদসহ অনেকে।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন নীড কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক, বিপ্লব সরকার পলাশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কবি ও শিশুসাহিত্যিক শাহজাহান আবদালী। নীড কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক বিপ্লব সরকার পলাশ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.