Home / জাতীয় / জসীম পল্লীমেলা শুক্রবার শুরু
jasimuddinpoetmbd

জসীম পল্লীমেলা শুক্রবার শুরু

মাস্টারি বিডি ডটকম
ফরিদপুর । ১১ জানুয়ারি ২০১৭ । ২৮ পৌষ ১৪২৩

পল্লীকবি জসীম উদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় মাসব্যাপী ‘জসীম পল্লীমেলা’র আয়োজন করা হয়েছে।

আগামী ১৩ জানুয়ারি থেকে এই মেলা জেলার গোবিন্দপুর গ্রামে কবির পৈত্রিক বাড়ি ও কবর সংলগ্ন স্থানে শুরু হবে।

মেলা সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় হাতের কাজ ও অন্যান্য সৃজনশীল কাজের দুইশ’টির মতো স্টল থাকবে।

সূত্রে আরো জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন এই মেলার উদ্বোধন করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.