Home / আন্তর্জাতিক / চীন-ভারত স্থিতিশীল ও সুসম্পর্কের উন্নয়ন প্রয়োজন : শি জিনপিং
modi+she+meet+mbd

চীন-ভারত স্থিতিশীল ও সুসম্পর্কের উন্নয়ন প্রয়োজন : শি জিনপিং

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০৭ সেপ্টেম্বর ২০১৭ । ২৩ ভাদ্র ১৪২৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেন, দুই দেশের জনগণের মৌলিক স্বার্থেই চীন ও ভারতের মধ্যে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কের উন্নয়ন প্রয়োজন। খবর সিনহুয়া’র।

চীনা প্রেসিডেন্ট বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশিলা নীতির ভিত্তিতে চীন ভারতের সাথে কাজ করতে ইচ্ছুক। পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস ও সহযোগিতা বাড়ানোর এই নীতি দু’দেশের মধ্যেকার বন্ধন দৃঢ় করার পথকে সামনের দিকে এগিয়ে নিবে।

নবম ব্রিকস শীর্ষক সম্মেলন শেষে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শিয়ামিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.