Home / উদ্যোগ / চরফ্যাসনে ২২০ ফুট ওয়াচ টাওয়ার : পর্যটনের নতুন ভুবন উন্মোচনের অপেক্ষা
watch+tower+char+fashion+mbd-2

চরফ্যাসনে ২২০ ফুট ওয়াচ টাওয়ার : পর্যটনের নতুন ভুবন উন্মোচনের অপেক্ষা

watch+tower+char+fashion+mbd-3

মাস্টারি বিডি ডটকম ।
ভোলা । ০৮ জানুয়ারি ২০১৮ । ২৫ পৌষ ১৪২৪

ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ২২০ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ার। আইফেল টাওয়ারের আদলে নির্মিত টাওয়ারটি আগামী ১৬ জানুয়ারি দুপুর ২ টায় রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ উদ্বোধন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও পৌরসভার বাস্তবায়নে টাওয়ারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। শহরের প্রাণকেন্দ্র ফ্যাসন স্কয়ারের পাশে নির্মিত সু-উচ্চ টাওয়ারটি উদ্বোধনের মধ্যে দিয়ে এই অঞ্চলে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

watch+tower+char+fashion+mbdচরফ্যাসন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান সংবাদমাধ্যমকে জানান, ১৬ তলা বিশিষ্ট টাওয়ারটির ডিজাইন করেছেন কামরুজ্জামান লিটন। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে এর নির্মাণ কাজ শুরু করা হয়। মাটির ৭৫ ফুট নিচ থেকে ঢালাই-পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মিত টাওয়ারটি ৮ মাত্রার ভূমিকম্প সহনীয়। চারদিকে অ্যালুমিনিয়ামের ওপর রয়েছে ৫ মিলি ব্যাসের স্বচ্ছ গ্লাস। চূড়ায় ওঠার জন্য সিঁড়ির সঙ্গে ১৩ জন ধারণ ক্ষমতাসম্পন্ন থাকছে অত্যাধুনিক ক্যাপসুল লিফট।

পৌরসভা সূত্র জানায়, ওয়াচ টাওয়ারটিতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার। যার সাহায্যে পর্যটকরা চর কুকরী-মুকরী, তারুয়া সৈকত এবং বঙ্গোপসাগরের একটি অংশসহ চারপাশে অবস্থিত ১০০ বর্গকিলোমিটার এলাকা পর্যবেক্ষণ ও উপভোগ করতে পারবেন। এছাড়া বিশ্রামাগরে, প্রাথমিক চিকিৎসাসহ রয়েছে খাবারের সু-ব্যবস্থা।

স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লা আল ইসলাম জ্যাকব জানান, এই ওয়াচ টাওয়ারটি চরফ্যাসন তথা ভোলাকে আলাদা পরিচিতি এনে দেবে। টাওয়ারটিকে কেন্দ্র করে এই অঞ্চলের পর্যটন শিল্প আরো বিকাশ লাভ করবে।

এদিকে ওয়াচ টাওয়ার উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, ওয়াচ টাওয়ার উদ্বোধনের মাধ্যমে একদিকে এ অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা বদলে যাবে অন্যদিকে সরকারি খাতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.