Home / আন্তর্জাতিক / ‘গ্রিন বুক’ বিশ্ব সেরা!
oscar+mbd-2

‘গ্রিন বুক’ বিশ্ব সেরা!

মাস্টারি বিডি । বাঁধন খান
চলচ্চিত্র । ২৬ ফেব্রুয়ারি ২০১৯ । ১৪ ফাল্গুন ১৪২৫

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে পিটার ফ্যারেলির ‘গ্রিন বুক’ জিতে নিল বিশ্ব চলচ্চিত্রের সেরা সম্মান।
ষাটের দশকে আমেরিকায় বর্ণবাদের শিকার একজন কৃষ্ণাঙ্গ পিয়ানিস্টের গল্প নিয়ে নির্মিত সিনেমা এ সিনেমা।
রোববার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের জমকালো আসর। এতে মেক্সিকান নির্মাতা আলফন্সো কুয়ারনের সিনেমা ‘রোমা’ ১০টি বিভাগে মনোনয়ন পেলেও শেষে তিনি নিজে পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। আরও দুটি বিভাগে সেরা হয়েছে তার সিনেমা।

91st Annual Academy Awards, Show, Los Angeles, USA - 24 Feb 2019

‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ চলচ্চিত্রে অভিনয় করে মিসরীয় বংশোদ্ভূত রামি মালিক পেয়েছেন এবারেও সেরা অভিনেতার পুরস্কার। মোট পাঁচটি বিভাগে মনোনয়ন পাওয়া এ সিনেমা চারটিতেই সেরার পুরস্কার পেয়ে গেছে।

osker+mbd

‘দ্য ফেভরিট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান। ১৮ শতকের শুরুর দিকে সংকটময় এক পরিস্থিতিতে ব্রিটেনের রানী অ্যানের ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর সস্মান।

oscar+mbd

‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ সিনেমায় অভিনয়ের জন্য রেজিনা কিং পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। আর ‘গ্রিন বুক’ এর মাহারশালা আলি পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘রোমা’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 22

দু’র্গম পাহাড়ে যুগান্তকারী বিপ্লবের নাম ‘থানচি-রেমাক্রি-মদক-লিকরি সড়ক’

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস থানচি-রেমাক্রি-মদক-লিকরি সড়ক বান্দরবানের থানচি উপজেলা থেকে শুরু হয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষে …

Leave a Reply

Your email address will not be published.