Home / জাতীয় / গার্মেন্টস শিল্পে সুইডেনের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে
gurments+sweden+mbd-2

গার্মেন্টস শিল্পে সুইডেনের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৩ এপ্রিল ২০১৮ । ৩০ চৈত্র ১৪২৪

বাংলাদেশের পোশাক শিল্পে উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণে সুইডেন সরকারের আর্থিক সহযোগিতায় সামাজিক সংলাপ প্রকল্প অব্যাহত থাকবে।

ঢাকায় নিযুক্ত সুইডিস রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার বাংলাদেশ সচিবালয়ে বৃহষ্পতিবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সুইডেন সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়। খবর বাসস-এর।

গার্মেন্টস শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে সুইডেন ও নরওয়ে সরকারের সহযোগিতায় সামাজিক সংলাপ নামে চলমান প্রকল্পের অগ্রগতিতে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, আগামীতে গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশের উন্নয়নে সুইডেন সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করবে।

সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের কথা উল্লেখ করেন এবং আগামীতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ শামীম, অতিরিক্ত-সচিব (আইও) খোন্দকার মোস্তান হোসেন এবং যুগ্ম-সচিব (শ্রম) মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.