মাস্টারি বিডি ডটকম
কুয়েট । ১৭ জানুয়ারি ২০১৭ । ০৪ মাঘ ১৪২৩
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে প্যাথলজি পরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মেডিকেল সেন্টারে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
এসময় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, চিফ মেডিকেল অফিসার ডা. রিফাত সুলতানা শেলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট খুলনার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প বসে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম