Home / ফটো গ্যালারি / তালপাখার গ্রাম
talpakha+mbd-2

তালপাখার গ্রাম

talpakha+mbd

মাস্টারি বিডি | বাঁধন খান
ফিচার ডেস্ক | ঢাকা | ২৪ জুন ২০১৯ | ১০ আষাঢ় ১৪২৬

বৈদ্যুতিক পাখাগুলো বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে যখন বন্ধ হয়ে যায় মানুষের ক্লান্তি আর গরমের দগ্ধতা মেটাতে মেহেরপুরের কোলা গ্রামের মানুষের তৈরি তালপাতার পাখার ঠান্ডা বাতাসে মানুষের শরীর জুড়িয়ে দেয়। তাপদাহ থেকে শরীর জুড়াতে এলাকার মানুষ ওই কোলা গ্রামের মানুষের ওপরই ভরসা করে থাকে। মেহেরপুর জেলা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরের ছায়া ঢাকা, পাখি ডাকা গ্রামের নারী পুরুষ শিশু সকলেই ব্যস্ত সময় পার করছে এখন তালপাতার হাতপাখা বানাতে। কোমল হাতের ছোঁয়ায় তৈরি তালপাতার পাখাগুলোকে আরও আকর্ষণীয় করতে লাল, নীল, সবুজ রং দিয়ে বিভিন্ন রকম নকশা করা হয়ে থাকে। যেন শিল্পীর হাতের কারুকার্য।

talpakha+mbd-3

কোলা গ্রামের পাখাশিল্পীরা সপ্তাহে একদিন শহরে কিম্বা হাটে গিয়ে পাইকারি দরে পাখা বিক্রি করেন। যা লাভ হয় তা দিয়েই সংসার নির্বাহ। এই খেটেখাওয়া মানুষগুলো কিন্তু কারো কৃপা কিংবা করুণা চায় না। তারা এ যান্ত্রিক যুগেও হাতপাখা বানিয়ে মানুষের প্রয়োজন মিটাচ্ছে- সৌন্দর্যের তৃষ্ণা মিটাচ্ছে । তাদের প্রতি যেন আমাদের ভালোবাসা অটুট থাকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.