Home / আন্তর্জাতিক / কোভিডে আক্রান্ত হয়ে আবারও মাঠের বাইরে নেইমার
neimar

কোভিডে আক্রান্ত হয়ে আবারও মাঠের বাইরে নেইমার

ঢাকা, রবিবার ০৮ জুন ২০২৫ মাসস

WhatsApp Image 2025-06-08 at 17.29.07_7c145b01

ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য আরও একবার হতাশার খবর—কোভিড-১৯ (করোনা) পজিটিভ হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

সান্তোস ফুটবল ক্লাব নিশ্চিত করেছে, ভাইরাল লক্ষণ দেখা দেওয়ার পর পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

সান্তোসের মেডিকেল বিভাগ জানায়, বৃহস্পতিবার নেইমার অসুস্থতার লক্ষণ দেখানোর পর তার ল্যাবরেটরি পরীক্ষা করা হয়, যেখানে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভাইরাল উপসর্গ দেখা দেওয়ার পর বৃহস্পতিবার নেইমার জুনিয়রের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। মেডিকেল বিভাগের পর্যালোচনার ভিত্তিতে তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফুটবলার বৃহস্পতিবার থেকেই ক্লাব কার্যক্রম থেকে বিরত আছেন এবং বর্তমানে ঘরে বিশ্রামে আছেন ও উপসর্গ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …