Home / জাতীয় / কুড়িগ্রাম জলেশ্বরীতে সমাহিত হলেন সব্যসাচী লেখক শামসুল হক
samsulhaquejalessorymbd

কুড়িগ্রাম জলেশ্বরীতে সমাহিত হলেন সব্যসাচী লেখক শামসুল হক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০১৬ । ১৪ আশ্বিন ১৪২৩

চিরনিদ্রায় শায়িত হলেন সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক। বুধবার বিকেল সাড়ে ৪ টায় তৃতীয় জানাজা শেষে বিকেল ৫ টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও কুড়িগ্রামের সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

বিকেল ৪ টার দিকে কবির মরদেহ বহনকারী বিমানবাহিনীর হেলিকপ্টারটি কুড়িগ্রাম কলেজমাঠে নামে। ঢাকা থেকে কবির মরদেহ বহনকারী হেলিকপ্টারে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকসহ পরিবারের সদস্যরা। কবির মরদেহ পৌঁছার পর তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ সমবেত হন। কবির প্রতি শ্রদ্ধা জানানোর পর জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ বাংলা একাডেমি ও কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির জানানোর পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

এরআগে মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

সৈয়দ হকের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী আনোয়ারা সৈয়দ হক এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.