Home / আন্তর্জাতিক / কুনমিং নগরীর সৌন্দর্যের রহস্য
flower+city+kunming+mbd-6

কুনমিং নগরীর সৌন্দর্যের রহস্য

মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ০৯ জুলাই ২০১৮ । ২৫ আষাঢ় ১৪২৫

ফুল হচ্ছে শান্তি ও সৌন্দর্যের প্রতীক। ফুলের ছোঁয়ায় মানুষের মন প্রফুল্ল হয়ে উঠে। একটি ফুলের বাগান গ্রাম, নগর ও বসতবাড়িকে সুশোভিত করে।

flower+city+kunming+mbd

এমনি এক পুষ্পশোভিত নগর হচ্ছে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং নগরী। এটা দেখতে যেন ফুলে ফুলে ভরা এক সুবিশাল বাগান। গ্রীষ্মের দাবদাহ মুক্ত প্রশান্ত প্রাদেশিক এই রাজধানী ‘বসন্ত নগরী’ হিসেবে পরিচিত।

বিভিন্ন জাতের বাহারী ফুলের সুমিষ্ট সৌরভ যেন সৌন্দর্যপিপাসুদের এই নগরীতে স্বাগত জানায়। প্রথম দেখায় বিস্মিত হতে হয় যে- এ যেন এক পুষ্প নগরী।

flower+city+kunming+mbd-5

চায়না নিউজ সার্ভিসের ইউনান ব্রাঞ্চের সম্পাদক ওয়াংঈ বলেন, অনুকূল আবহাওয়া ও ভৌগলিক অবস্থানের সুবাদে ইউনান এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফুল রফতানিকারক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

চীনের প্রধান ৪টি ফুল উৎপাদনকারী অঞ্চলের মধ্যে অন্যতম ইউনান সফরে গেলে সেখানে অনেককে বিদেশে রফতানির জন্য ফুল প্রক্রিয়াকরণে ব্যস্ত দেখতে পাওয়া যাবে।

flower+city+kunming+mbd-4

ইউনান ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি গ্রুপের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তারা ফুল চাষীদের ৮০টি সংস্থার মাধ্যমে ফুল সংগ্রহ করেন। এখানকার মনোরম আবহাওয়ার জন্য বছরজুড়ে ফুল উৎপাদন ও সংগ্রহে কোন হেরফের হয় না। ৫০টিরও বেশি দেশে এই ফুল রফতানি হয় বলে তিনি জানান।

flower+city+kunming+mbd-3

২০১৭ সালে ইউনানে ৭ হাজার ৬৩৪ মিলিয়ন তাজা ফুল বিক্রি হয়। এর বাজার মূল্য হচ্ছে ৬ হাজার ৩৮২ বিলিয়ন ইউয়ান। ২০টি বড় কোম্পানি এই ফুল ক্রয় করে। এই ফুল বেইজিংসহ চীনের ১০টি বড় শহর এবং জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড এবং অন্যান্য দেশেও যায়।

flower+city+kunming+mbd-2

এই বাজারের ট্রেডিং হলে ৫শ’রও বেশি ফুলের দোকান রয়েছে। এখানে স্থানীয় গোলাপ ও শাপলাসহ বিভিন্ন বিদেশী জাতের ফুল পাওয়া যায়। বাসস

এ কে এম কামাল উদ্দিন  (কুনমিং থেকে ফিরে)

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 22

বাংলাদেশের জয় শিউলির মাকে উৎসর্গ

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস শিউলি আজিম পারলেন না। মায়ের শেষ বিদায়ে যেমন পাশে থাকতে …

Leave a Reply

Your email address will not be published.