Home / ফটো গ্যালারি / কাঠমালতীর স্নিগ্ধ পরশ
kath+maloti+mbd-5

কাঠমালতীর স্নিগ্ধ পরশ

kath+maloti+mbd-4

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ২৯ জুলাই ২০১৯ | ১৪ শ্রাবণ ১৪২৬

ডাকুর একটি ফুলের নাম, যাকে আমরা কাঠমালতী বলি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই গাছটিতে হালকা গোলাপি রঙের ফুল তারার মতো জ্বলজ্বল করে।

kath+maloti+mbd

ফুলের পাপড়ি হয় পাঁচটি। দেখতে অনেকটা জুঁই ফুলের মতো। সার্ব ভিনেকা, পিংক কপসিয়া এবং পিংক গার্ডেনিয়া এর প্রচলিত নাম। বাংলা নাম ডাকুর।

kath+maloti+mbd-7

উদ্ভিদবিজ্ঞানের ভাষায় ডাকুরের নাম Kopsia fruticosa। এটি মূলত ভারত-বার্মার প্রজাতি। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডে ফোটে এই ফুল। ডাকুরের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়।

kath+maloti+mbd-6

গুল্ম জাতীয় উদ্ভিদের এ স্নিগ্ধ ফুলটি নয়নতারার নিকটসম্পর্কীয়। ফুলগুলো হালকা গোলাপি বর্ণের, তবে পাপড়ির গোড়ার দিকে গাঢ় গোলাপি। সচরাচর সব বাগানে এটা দেখা যায় না। এই ফুলের রয়েছে স্নিগ্ধ পরশ।

kath+maloti+mbd-3

ডাকুর উজ্জ্বল সবুজ পাতার চিরসবুজ গাছ। ডিম্বাকার পাতার অগ্রভাগ এবং পেছনের দিকটা সুচালো। খুব শক্ত সে পাতা বের হয় জোড়ায় জোড়ায়। গুচ্ছবদ্ধ ফুল দেখে মনে হবে, তারাগুলো মুখের দিকে তাকিয়ে হাসছে। ডাকুরের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়।

kath+maloti+mbd-8

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.