Home / জাতীয় / ওআইসি সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
president+at+astana+kazakhstana+oic+sammit+mbd

ওআইসি সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

মাস্টারি বিডি ডটকম

ঢাকা । ১০ সেপ্টেম্বর ২০১৭ । ২৬ ভাদ্র ১৪২৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘ওআইসি-র প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন’-এ যোগদানের উদ্দেশে শনিবার সন্ধ্যায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। ওআইসি’র এই সম্মেলন ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘স্থানীয় সময় সন্ধ্যা ৮ টা ২৫ মিনিটের দিকে তিনি আস্তানা নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে কাজাখস্তানের বিচার বিভাগ বিষয়ক মন্ত্রী মারাত বেকেতায়েভ ও আস্তানার ফার্স্ট ডেপুটি মেয়র সার্গেই মিকাইলোভিচ রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। সংবাদ বাসস-এর।

এরআগে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইট দুপুর ২ টা ৪৫ মিনিটে কাজাখস্তানের উদ্দেশে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দর ত্যাগ করে।

president+at+astana+kazakhstana+oic+sammit+mbd-2

রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ রয়েছেন।

তিনি বলেন, আবদুল হামিদ ওআইসি সম্মেলনে বক্তব্য রাখবেন, যা ‘ওআইসি এসটিআই এজেন্ডা ২০২৬’ শীর্ষক ওআইসি’র ১০ বছরের কর্মপরিকল্পনার ওপর আলোচনা করা হবে।

সফরকালে রাষ্ট্রপতি সাইডলাইনে কাজাখস্তান ও সম্মেলনে অংশগ্রহণকারী ৫৭ সদস্য রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.