Home / জাতীয় / ওআইসি মহাসচিব ঢাকায় আসছেন
oic+dg+dr+usuf+mbd-2

ওআইসি মহাসচিব ঢাকায় আসছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ আগস্ট ২০১৭ । ১৮ শ্রাবণ ১৪২৪

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন চারদিনের সফরে আজ বুধবার রাতে ঢাকায় আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওআইসির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর। সফরে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পরে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে।

আল-ওথাইমিন শুক্রবার কক্সবাজারের কুতুপালং ও আশেপাশের রাখাইন ক্যাম্প পরিদর্শন করবেন এবং রাখাইন মুসলমানদের সঙ্গে কথা বলবেন।

এই সফর তাকে স্থানীয় প্রশাসন ও সেখানে কর্মরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কর্মরত প্রতিনিধিদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানার এবং ওআইসির বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের নেতৃত্বের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।

বিবৃতিতে বলা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপারে সহায়ক হবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.