মাস্টারি বিডি । আর কে রাজ
বিনোদন । ০২ সেপ্টেম্বর ২০১৮ । ১৮ ভাদ্র ১৪২৫
জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোরের গানে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। ফিল্মটির নাম ‘সকালে আঁধার’। পরিচালনায় মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।
এরইমধ্যে ‘সকালে আঁধার’-এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ফিল্মটির গানের কথা ও সুর করেছেন অতনু তিয়াস। সঙ্গীত পরিচালনায় অটমনাল মুন এবং ডিওপি ছিলেন হোসাইন আরমান।

‘সকালে আঁধার’ মিউজিক্যাল ফিল্ম-এ অভিনয় করেছেন জুয়েল জহুর, লাবণ্য লিসা ও এরশাদ মণ্ডল।
গাজীপুরে গত মাসে ফিল্মটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ জানিয়েছেন, শিগগিরই এ ফিল্মটি ইউটিউবে প্রকাশ করা হবে।
নির্মাতা বলেন, এ ফিল্মে একটি প্রেমের গল্প বলা হয়েছে। তারুণ্যদীপ্ত প্রেমকাহিনি প্রতিটি পদে পদে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সামনের দিকে এগুতে থাকা এ কাহিনিচিত্রের শেষে দর্শকদের জন্য রয়েছে চমক। আমার প্রতিটি কাজের মতো এটিও একটি ব্যতিক্রমী নির্মাণ হবে বলে আশা করছি। সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম