Home / অর্থনীতি / এডিবি’র প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হলেন নাকাও

এডিবি’র প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হলেন নাকাও

এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড তাকেহিকো নাকাওকে বহুমুখী অর্থায়ন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত করেছে। ৫ বছরের এই পরবর্তী মেয়াদ শুরু হবে নভেম্বর মাসে।

এডিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এশিয়ান ডেভেলপADBমেন্ট ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নর সর্বসম্মতিক্রমে তাকেহিকো নাকাওকে আরো ৫ বছরের জন্য এডিবির প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। ২০১৬ সালের ২৪ নভেম্বর তার পরবর্তী মেয়াদ শুরু হচ্ছে।’

তাকেহিকো’র বয়স ৭১ বছর। ২০১৩ সালের ২৮ এপ্রিল নাকাও প্রথমবারের মতো এডিবি’র প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার পূর্বসূরী হারুহিকো কুরোদা পদত্যাগ করার পর তার মেয়াদের অবিশিষ্ট সাড়ে তিন বছর তিনি এডিবি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

নাকাও বলেছেন, ‘আরো ৫ বছরের জন্য এডিবি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা অত্যন্ত সম্মানের।আমি এডিবি’র নেতৃত্ব দিয়ে যাব।’

২০১৩ সালে এডিবিতে যোগ দেয়ার আগে নাকাও জাপানের অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র অফিসার ছিলেন।
তিনি ২০১০ ও ২০১১ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অর্থনীতি শিক্ষা দেন।

তিনি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রী ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 66

নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.