Home / ফটো গ্যালারি / উঠতি নায়িকা তানিন সুবহা’র ব্যাপারে যা বললেন ফজলুর রহমান বাবু
babu+tanin+mbd-ok

উঠতি নায়িকা তানিন সুবহা’র ব্যাপারে যা বললেন ফজলুর রহমান বাবু

tanin+subha+actress+mbd-3

মাস্টারি বিডি ।
বিনোদন ডেস্ক । ১১ আগস্ট ২০১৮ । ২৭ শ্রাবণ ১৪২৫

নতুন বিজ্ঞাপনে কাজ করলেন ফজলুর রহমান বাবু ও তানিন সুবহা।

প্রায় ৭ বছর পর একসাথে একটি বিজ্ঞাপনের চিত্রের কাজে রাজধানীর প্রিয়াংকা শুটিং বাড়িতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও হালের উঠতি নায়িকা তানিন সুবহা।

fazlur+rahman+babu+endubala+mbd-4

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন।

চিত্রনায়িকা তানিন সুবহা বলেন, বাবু ভাইয়ের সাথে ৭ বছর আগে একটি কাজ করেছিলাম। তখন আমি মিডিয়ায় নতুন। অসম্ভব একজন ভালো মানুষ বাবু ভাই। নতুন হিসেবে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। শিল্পীদের মধ্যে বাবু ভাই একজন ব্রান্ড। বাবু ভাইয়ের সাথে কাজ করতে পারা আনন্দের ব্যাপার।

tanin+subha+actress+mbd-2

ফজলুর রহমান বাবু বলেন, ‘এর আগে তানিনের সাথে আমি কাজ করেছি। সেটা আমাকে তানিনই মনে করিয়ে দিয়েছে। তানিন খুব ভালো একটা মেয়ে। ওর জন্য আমার দোয়া থাকবে। ও যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারে।

সনিক প্রাইম গ্রুপের সনিক সরিষার তেলের বিজ্ঞাপনটিতে ফজলুর রহমান বাবু ও তানিন সুবাহ ছাড়াও আরও অভিনয় করেছেন রেশমা, মিতুল ও মুকুল।

সেপ্টেম্বর মাসের ৫ তারিখ থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.