Home / জাতীয় / উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামীকাল শুরু
HSC+exam+17+mbd

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামীকাল শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ এপ্রিল ২০১৭ । ১৮ চৈত্র ১৪২৩

আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক ও সমমানের (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার এ পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেবে। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১ টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে ২ টা থেকে ৫ টা পর্যন্ত।

প্রথমদিন সকালে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র, বাংলা (আবশ্যিক) প্রথমপত্র (ডিআইবিএস)। আলিমে কুরআন মাজিদের পরীক্ষা হবে। কারিগরিতে সকালে বাংলা-২ (১১২১) ও বিকেলে বাংলা-১ (১১১১) বিষয়ের পরীক্ষা হবে।

প্রসঙ্গত, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিলো ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.