Home / জাতীয় / ইয়াঙ্গুনে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা উপস্থাপন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর
palakministermbd

ইয়াঙ্গুনে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা উপস্থাপন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ নভেম্বর ২০১৬ । ০২ অগ্রহায়ণ ১৪২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মায়ানমারে এক অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছেন।

তিনি আজ বুধবার সকালে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ২০১৬ এসোসিও জেনারেল এসেম্বলি এন্ড আইসিটি সামিটে ‘ডিজিটাল বাংলাদেশ : এ স্টোরি অব ট্রান্সফরমেশন’ শীর্ষক এক সেমিনারে মুল প্রবন্ধে এ রূপরেখা তুলে ধরেন।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে উইটসার সভাপতি ইভানু চু, এসোসিও’র সভাপতি বুনরাক সারাগানান্দা, মিয়ানমার কম্পিউটার ফেডারেশনের প্রেসিডেন্ট খুন এবং এসোসিও’র সদস্য দেশগুলোর সরকারি-বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে জুনাইদ আহমেদ পলক উইটসা’র সভাপতি ইভানু চের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সংবাদ বাসস-এর।

বৈঠকে উইটসা সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ-এর সুচিন্তিত নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বিশ^বাসীর নজর কেড়েছে।

তিনি বলেন, এতে তাদের সুনিপুণ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সার্বিক কর্মকান্ড আজ দৃশ্যমান বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

এ সময় প্রতিমন্ত্রী উইটসা’র সভাপতিকে সদস্য দেশগুলোর মধ্যকার টেলেন্ট পুল ডেভেলপমেন্ট, জ্ঞান বিনিময়, প্রযুক্তি হস্তান্তর, সাইবার নিরাপত্তায় সমন্বিত মনোযোগ এবং পলিসি পোর্টাল(সদস্য দেশগুলোর মধ্যে পলিসিগত শেয়ারিং এর মাধ্যমে একটি সমন্বিত পলিসিতে পৌঁছাতে) তৈরী করার প্রস্তাবনা দিলে উইটসা সভাপতি তাতে সম্মতি প্রদান করেন এবং এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা শুরু করতে ঐকমত্যে পৌঁছান।
উল্লেখ্য এসোসিও গতকাল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ এ ভূষিত করেছে। মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ‘২০১৬ এসোসিও জেনারেল এসেম্বলি এন্ড আইসিটি সামিট’র’ এক জমকালো অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতে এ পুরস্কার তুলে দেন এসোসিও’র সভাপতি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.